বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- শ্রীলতাহানি ও মারধরের অভিযোগে গোঘাটে গ্রেফতার বাঁকুড়ার এক যুবক। ধৃতের নাম শুভ্র সরকার। সোমবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গোঘাটের খাটুল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বিরুদ্ধে শ্রীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গতকাল খাটুল এলাকা থেকে শুভ্র সরকারকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। সোমবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।
আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ধৃত যুবক। তাঁর দাবি, কনট্রাক্টরির কাজের জন্য তিনি ওই এলাকায় এসেছিলেন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগকারী পরিবারের বাড়িতে তিনি কেন বা কী কারণে গিয়েছিলেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি শুভ্র সরকার।
এদিকে, ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।












Leave a Reply