ভবানীপুর থেকে শুরু জুলুস, হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করল ধর্মীয় শোভাযাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– বিশ্ব নবী হজরত মুহাম্মদ-এর জন্মদিবস উপলক্ষে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রিজ সংলগ্ন ইক্করা মসজিদের উদ্যোগে জুলুস বের করা হয়। এদিন ভবানীপুর ব্রিজ এলাকা থেকে জুলুসের সূচনা হয়। হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকার বহু মানুষ এতে অংশ নেন।
জুলুসটি ভবানীপুর, বাংরুয়া হয়ে হরিশ্চন্দ্রপুর, মহেন্দ্রপুর, গোলার মোড়, রাঙ্গাইপুর, দৌলতপুর, বেজপুরা ও কনুয়া এলাকা পরিক্রমা করে। জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে ধর্মীয় স্লোগান ও নাতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। জুলুসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *