অন্নপূর্ণা যোজনাকে সামনে রেখে চন্দ্রকোনারোডে বিজেপির মিছিল ও পথসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুধবার বিকেলে মিছিল ও পথসভার আয়োজন করল বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের বিলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন কয়েকশো মহিলা বিজেপির পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এরপর একটি পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব ধীমান কোলে, রাজু মাহাতো, মলিনা হাওলাদার, রিনা মাহাতো, সোনালী মাহাতো-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *