পূর্ব বর্ধমান , নিজস্ব সংবাদদাতা:-পূর্ব বর্ধমান জেলার মাধবডিহী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই। মাধবডিহী থানার গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে বিনোদপুর গ্রাম থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি (১.৫ কেজি) গাঁজা। এই ঘটনায় যুক্ত থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম পূর্ণিমা অধিকারী, যার বাড়ি মাধবডিহী থানার অন্তর্গত বিনোদপুর গ্রামে। অপর ধৃত ব্যক্তির নাম শেখ সাজ্জাদ, যিনি রায়না থানার ধারান গ্রামের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহী থানার বিশেষ পুলিশ টিম বিনোদপুর গ্রামে অভিযান চালায় এবং তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া মাদকের সঙ্গে যুক্ত থাকায় পূর্ণিমা অধিকারী ও শেখ সাজ্জাদ— উভয়কেই আটক করা হয়েছে।
এদের পেছনে কোনো বড়সড় পাচার চক্র জড়িত রয়েছে কি না এবং কোথায় এই গাঁজা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে মাধবডিহী থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলাকার মানুষ মাধবডিহী থানার পুলিশ আধিকারিকদের প্রশংসা করেছেন।
বিনোদপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক দুই।












Leave a Reply