ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-অভিনব ফুটবল প্রতিযোগিতা, মাঠের কর্ণারে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। মাঠের কর্ণারে লাগানো হয়েছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস দলের পতাকা। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের বীণাপাণি এলাকায় দেখা গেল এই দৃশ্য। যদিও এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই শিশু কিশোর। পাশাপাশি প্রতিযোগিতার উদ্যোক্তারাও একই বয়সের। তবে এদিনের এই ফুটবল প্রতিযোগিতা থেকে রাজনৈতিক নেতাদের বার্তা দিলেন শিশু কিশোররা একথা বলাই যায়। কেননা রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ বা রাজনীতি যেন মাঠে না হয় সেই বার্তাই যেন দিতে চেয়েছেন শিশু কিশোররা। যদিও রাজনৈতিক নেতারা বলছেন, ওরা বয়সে অনেক ছোট, তাই জানে না কোথায় রাজনৈতিক দলের পতাকা লাগাতে হয়। তবে এটা ঠিক যে খেলার মাঠ বা সব জায়গায় রাজনীতি ঠিক নয়।
ফুটবল মাঠে তিন রাজনৈতিক দলের পতাকা, ধূপগুড়িতে শিশু-কিশোরদের অভিনব উদ্যোগ।












Leave a Reply