মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবার অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা-নালাগোলা রুটের বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা। পরিবহণ কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করার প্রতিবাদে রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটের বেসরকারি বাসের চালক, খালাসী ও কন্ডাক্টররা মিলে এদিন বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারী পরিবহণ কর্মীদের অভিযোগ, প্রতিদিনের মতো শনিবারও তারা মালদা-নালাগোলা রুটে বাস চালাচ্ছিলেন। ওই সময় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় কিছু মানুষ যানবাহন দাঁড় করিয়ে চাঁদা তুলছিলেন। তারাও কুড়ি টাকা চাদা দেন। কিন্তু চাঁদা তোলার কারণে রাস্তায় যানজট তৈরি হয়। বাস দাঁড়িয়ে থাকে। তাই তারা মোবাইলে যানজটের ছবি তুলছিলেন। কারণ বাস সময়মতো নিয়ে যেতে না পারলে দেরী হওয়ার প্রমাণ স্বরূপ ইউনিয়ন অফিসে তারা এই যানজটের ছবি দেখাতেন। কিন্তু চাঁদা আদায়কারীরা কিছু না বুঝে ছবি তোলার কারণে তাদের উপর চড়াও হন। বাস চালক, খালাসী এবং কন্ডাক্টরকে মারধর করেন। তাই এই মারধরের প্রতিবাদেই রবিবার সকাল থেকে তারা মালদা-নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। মারধরে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখবেন।
বাসকর্মীদের উপর হামলার অভিযোগ, রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটে বাস পরিষেবা বন্ধ।












Leave a Reply