মালদা, নিজস্ব সংবাদদাতা:—– আবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। জাল নিয়োগ পত্র দেওয়ার মতো গুরুতর অভিযোগ গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। মালদা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ প্রতারিত মহিলার। ফেরার অভিযুক্ত তৃণমূল নেতা।
২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ছবি মন্ডল নামে এক মহিলার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেন তৃণমূল নেতা মোজাম্মেল হোসেন। যথাসময়ে দেওয়া হয় নিয়োগ পত্র। বিদ্যালয়ে কাজে যোগদান করেন ছবি মন্ডল নামে অভিযোগকারী ওই মহিলা। নিয়ম মাফিক নিয়োগ পত্র নিয়ে ১৮ দিন পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে যান ছবি মন্ডল। আর সেখানেই রহস্য ভেদ হয়। প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকরা ওই মহিলাকে জানিয়ে দেন নিয়োগ পত্রটি ভুয়ো। প্রতারিত হয়েছেন তিনি। এরপর বিভিন্ন তৃণমূল নেতার দ্বারে দ্বারে ঘুরেছেন প্রতারিত ওই মহিলা। কিন্তু কোন সুরাহা হয়নি। এমনকি টাকা ফেরত চাইতে গেলে তা দিতে অস্বীকার করেছেন তৃণমূল নেতা মোজাম্মেল হোসেন। এতদিন ভয়ে কোথাও লিখিত অভিযোগ করতে পারেননি। তবে রাজ্যে পালাবদল হয়েছে। শাসন ক্ষমতায় নেই আর তৃণমল। তাই সাহস করে জেলা পুলিশ সুপারের দারত্ব হয়েছেন ছবি। মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল নেতা ফেরার।
চাকরির আশায় ১০ লক্ষ টাকা, পরে নিয়োগপত্র ভুয়ো বলে দাবি মহিলার—মালদায় তৃণমূল নেতাকে ঘিরে বিতর্ক।












Leave a Reply