প্রায় ১৭৫ বছরের দুর্গোৎসবে অটুট সাবেকি রীতি, কবিতীর্থে সিঁদুরখেলায় মায়ের বিদায়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- পুজো বন্ধের আশঙ্কা কাটিয়ে প্রায় ১৭৫ বছরের ঐতিহ্য ধরে রেখেছে কবিতীর্থ অ্যাথলেটিক্স ক্লাব। বালুরঘাটের কবিতীর্থ পাড়ায় দীননাথ চৌধুরীর বাড়ির দুর্গাপুজোয় বুধবার বিজয়া দশমীতে দেবীকে বিদায়ের আগে সিঁদুরখেলায় মাতলেন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার গৃহবধূরা। সাবেকি রীতিতে ঘট বিসর্জনের আয়োজনও হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ১৮৫০ সালে চৌধুরী পরিবারে এই পুজোর সূচনা। পরবর্তী সময়ে পরিবারের পক্ষে পুজোর আয়োজন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই সময় দায়িত্ব নেয় কবিতীর্থ অ্যাথলেটিক্স ক্লাব। তারপর থেকে ক্লাবের উদ্যোগে পুজোর ধারাবাহিকতা বজায় রয়েছে। আজও একচালা প্রতিমায় দেবীর আরাধনা এবং সাবেকি আচার মেনেই চলে পুজো। দায়িত্ব বদলালেও ঐতিহ্য অটুট রেখে বিজয়া দশমীতে সিঁদুরখেলা ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানালেন এলাকার মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *