নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর থেকে চুড়ুরি যাবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে যাতায়াতের সমস্যায় পড়ছেন এলাকার মানুষজন। গঙ্গাজলঘাটি এবং চুড়ুরি সংযোগ কারী এই রাস্তায় লছমনপুর,জেনাডিহি, রাজামেলা,সিদাড়া,বিশিণ্ডা সহ একাধিক গ্রামের মানুষজন যাতায়াত করে। ২০১৭ সালে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে তৈরী করা হলেও মাত্র কয়েকমাস পর রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। পিচ উঠে গিয়ে, রাস্তা খানা খন্দে ভরে গেছে। এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, কার্যত কেউ অসুস্থ হলে চরম সমস্যা পড়তে হয় এলাকার মানুষজনদের বলে অভিযোগ। রাস্তার বেহাল অবস্থার কথা একাধিকবার প্রশাসন কে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।











Leave a Reply