৩৫ ফুট উচ্চতার কালীমূর্তি ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চন্দননগরের আলোকসজ্জায় সাজবে আইহো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– ৩৫ ফুট দৈর্ঘ্যের বিশাল শ্যামা কালীমূর্তি। আর সেই বিশাল প্রতিমাকে ঘিরেই এবারও দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজো কমিটি। পুজোকে ঘিরে এখন থেকেই ব্যস্ততা তুঙ্গে। দিনরাত এক করে চলছে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ ও অন্যান্য আয়োজনের প্রস্তুতি।মালদা জেলার হাতে গোনা কয়েকটি বৃহৎ কালীপুজোর মধ্যে অন্যতম আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজো। এবছর এই পুজো ৫১তম বর্ষে পদার্পণ করেছে। এবছর প্রায় ৩৫ ফুট উচ্চতার দেবীপ্রতিমা নির্মাণ করছেন মৃৎশিল্পী রাকেশ প্রামাণিক। পুজো কমিটির সদস্যদের কথায়, এলাকাবাসীরা প্রথম দিকে আইহো স্ট্যান্ডে এই পুজোর সূচনা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে টাঙ্গন নদী সংলগ্ন আইহো বাজারের বর্তমান মন্দির প্রাঙ্গণে নিয়মিতভাবে পুজো হয়ে আসছে।৫১তম বর্ষকে স্মরণীয় করে তুলতে এবারও থাকছে বিশেষ আয়োজন। চন্দননগর থেকে আসছে আকর্ষণীয় আলোকসজ্জা। পাশাপাশি প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে বসবে বিশাল মেলা। সব মিলিয়ে শ্যামাকালী পুজোকে ঘিরে আইহো এলাকায় এখন সাজ সাজ রব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *