১৭ নম্বর জাতীয় সড়কের ট্রাফিক মোড়ে নোংরা-আবর্জনা, পুরসভার ভূমিকা নিয়ে সরব কংগ্রেস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটার প্রাণকেন্দ্র ১৭ নম্বর জাতীয় সড়ক মেইনরোড ট্রাফিক মোড়ে জাতীয় সড়কের ওপর জমে রয়েছে ময়লা আবর্জনা নোংরা স্তুপ তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বাড়ছে রোগ জীবাণু। এবং পুরো এ এলাকা জুড়েই রাস্তার ওপর জমে রয়েছে নোংরা আবর্জনা নিম নিকাশী নারাগুলো নোংরা আবর্জনায় ভরে রয়েছে যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে মশার উৎপাত ছড়াচ্ছে এবং মশা বাহিত রোগ ও বাড়ছে ফালাকাটা পুরো এলাকায়। এগুলো পরিষ্কার করার কোন পদক্ষেপই করছে না ফালাকাটা পুরসভা যা নিয়ে এবার অভিযোগ করলেন জাতীয় কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃন্ময় সরকার। তিনি বলেন প্রতিটি পুরো এলাকায় ওয়ার্ডে তো নোংরা জমে রয়েছে কিন্তু এ একদম এই রাস্তার ওপর এভাবে নোংরা আবর্জনা পড়ে রয়েছে যার ফলে ফালাকাটার বাইরে থেকে বা ফালাকাটার উপর দিয়ে যে যাতায়াত করা জনগণের ও ফালাকাটার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ছড়াচ্ছে এবং এর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই নাগরিক পরিষেবা দ্রুত চালু না হলে আন্দোলনে নামানো হুমকি দিয়েছেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *