গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে অভিযান, একসঙ্গে ২০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফের অবৈধভাবে গাঁজা চাষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জটেশ্বর ফাঁড়ির পুলিশের। দা দিয়ে একের পর এক গাঁজা গাছ কেটে ফেলার পাশাপাশি সেগুলি পুড়িয়ে নষ্ট করল পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের ধুলাগাঁও এলাকায় অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলাগাঁও এলাকার একটি বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এদিন ওই বাড়ি থেকে ২০টিরও বেশি গাছ কেটে ফেলার পাশাপাশি সেগুলিকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, অবৈধভাবে গাঁজা চাষের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *