দঃ দিনাজপুরে হাসপাতাল থেকে এম্বুলেন্স চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যাক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। জানা গেছে রবিবার সকালে রশিদপুর গ্রামীণ হাসপাতালে সামনে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম আমিন মুরমু। ব্যক্তির দাবি হরিরামপুর গড়দিঘী এলাকায় বাড়ি হলেও বেশ কিছুদিন ধরে বংশীহারী শ্মশানে থাকেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে এই দিন সকালে রশিদপুর গ্রামীন হাসপাতালের সামনে এক ব্যক্তি ঝাড়ুদারের কাজ করছিলেন। সকলের অলক্ষে সেই সময় চাবি লাগানো একটি অ্যাম্বুলেন্স চালিয়ে পালিয়ে যেতে থাকেন। এরপরই বিষয়টি নজরে রাস্তায় ধাওয়া করেন হাসপাতালে অন্যান্য অ্যাম্বুলেন্স চালকরা। রশিদপুর হাসপাতালের কিছুটা সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তারা। উত্তেজিত জনতা চোর হিসাবে মারধর করেন তাকে। পরবর্তীতে প্রথম অবস্থায় আহত ব্যক্তিকে আনা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন বুনিয়াদপুরের পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন। পরবর্তীতে বংশীহারী থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। ওই ব্যক্তি আদতেও চোর নাকি মানসিক সমস্যা রয়েছে তার পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যদিও অনেকের মতে কথা বার্তায় অসংলগ্নতা রয়েছে ওই ব্যক্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *