News

মথুরাপুর ফত্তেনগরে পুলিশের উপর হামলার অভিযোগ, আহত একাধিক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-: অনুমতি বিহীন মেলা বন্ধ করতে গিয়ে একদল জুয়ারির হাতে আক্রান্ত হল পুলিশ! জুয়ারিদের আক্রমণে গুরুতর আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার। গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় মালদার মানিকচকের মথুরাপুর ফত্তেনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুজো উপলক্ষে ফত্তেনগর এলাকার এক আমবাগানের মধ্যে এক ছোটোখাটো মেলা বসিয়ে […]

Continue Reading

পশ্চিম মেদিনীপুরে আচমকা ঝোড়ো হাওয়ায় বিপত্তি, ছিঁড়ল বিদ্যুতের তার, ব্যাহত যান চলাচল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কি এবার সরাসরি পড়তে শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলায়? বেলদা, দাঁতন-সহ জেলার একাধিক এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটে ঘটল একের পর এক বিপত্তি। কোথাও ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ঝোড়ো হাওয়ায় উড়ে গেল টোটো! এমনকী, বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। মঙ্গলবার দুপুরের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে […]

Continue Reading

৯২ বছরে পা দিতে চলেছে হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা, দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসছেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা এবার ৯২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে ডুয়ার্সের এই ঐতিহাসিক মেলা। চলবে টানা ১৪ দিন। মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। এবারের মেলায় থাকছে সরকারি স্টল। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের […]

Continue Reading

খাবারের গুণমান যাচাইয়ে ফালাকাটায় প্রশাসনিক দল, একাধিক প্রতিষ্ঠানে নজরে এল অপরিচ্ছন্নতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা শহরে বিভিন্ন দোকান, রোস্টারা, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করে দেখে একটি প্রশাসনিক দল। এদিন বেশিরভাগ জায়গাতেই প্রশাসনিক দলের সদস্যদের নজরে আসে নোংরা পরিবেশে খাবার তৈরী করে তা বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিন আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, একদিনের অভিযানেই এই নজরদারি শেষ হচ্ছে না। বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে।

Continue Reading

একদিনে দুই জেলায় জোড়া এনকাউন্টারের দাবি, গাইঘাটার পর এবার শমসেরগঞ্জে অভিযুক্তের মৃত্যু।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গাইঘাটার পরে শমসেরগঞ্জ। এক দিনে জোড়া ‘এনকাউন্টার‍’। সুজিত মন্ডলের খুনের ঘটনায় ধৃত সামাউন শেখকে এনকাউন্টার করে নিকেশ করল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়ার সময় পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর সময় পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই সামাউনের মৃত্যু হয়েছে। ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সুজিত মন্ডল। তিনি এলাকার বিজেপি কর্মী হিসেবে […]

Continue Reading

গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু, পুলিশের এনকাউন্টারের দাবি ঘিরে চাঞ্চল্য।

গাইঘাটা, নিজস্ব সংবাদদাতা :- নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতারের চার ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। এবার ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রহ্লাদের। এমনটাই খবর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ গাইঘাটা থানার পুলিশ তদন্তকারী আধিকারিককে সঙ্গে নিয়ে মূল অভিযুক্ত প্রহ্লাদকে ঘটনাস্থলে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেই সময় […]

Continue Reading

ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ধানের ক্ষতি এড়াতে মাঠে নেমেছেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ফসল বাঁচাতে মাঠে নেমে পড়েছেন চাষিরা। ধান নষ্ট হওয়ার ভয়ে আগেভাগেই ফসল কাটার হিড়িক পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, গোয়ালতোড়-সহ বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই পাকা ধান ঘরে তোলার মরিয়া চেষ্টা কৃষকদের। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-কে ঘিরে উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং সম্ভাব্য দুর্যোগের […]

Continue Reading

মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়তেই কাঁসাইয়ে বাড়ল জল, নৌকাই এখন ভরসা সাধারণ মানুষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে কাঁসাই নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জলস্তর বৃদ্ধির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, কঙ্কাবতী-সহ বেশ কয়েকটি এলাকায় ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে নৌকায় করেই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]

Continue Reading

নৈতিক শিক্ষা ও জীবনে কৃতিত্বের যথাযথ স্বীকৃতি দেওয়ার গুরুত্ব।

মানুষ একা সবকিছু অর্জন করতে পারে না। ব্যক্তিগত সাফল্যের পেছনে নিজের পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার পাশাপাশি অনেক সময় পরিবার, শিক্ষক, বন্ধু, সহকর্মী এবং সমাজের অবদান থাকে। কেউ আমাদের পথ দেখান, কেউ কঠিন সময়ে সাহস জোগান, কেউ আবার নীরবে সহযোগিতা করে যান। এই সমস্ত অবদান মিলেই অনেক সময় একজন মানুষের সাফল্যের পথ তৈরি হয়। কিন্তু সমাজে […]

Continue Reading

নৈতিক শিক্ষা ও জীবনে বৈষম্যহীন আচরণের গুরুত্ব।

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গেলে প্রত্যেককে অন্য মানুষের সঙ্গে মিলেমিশে চলতে হয়। মানুষের ভাষা, ধর্ম, বর্ণ, জাতি, আর্থিক অবস্থা, পেশা, শিক্ষাগত যোগ্যতা কিংবা শারীরিক সক্ষমতা এক রকম নয়। এই পার্থক্যগুলিই পৃথিবীকে বৈচিত্র্যময় করে তুলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক সময় মানুষ এই পার্থক্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পরিবর্তে অন্যকে ছোট করে দেখে, অবহেলা করে কিংবা […]

Continue Reading