নিজস্ব সংবাদদাতা, মালদা:- পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালে এক গৃহবধূ । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার পাচাহার এলাকায়। বাড়ির লোকেরা ওই গৃহবধূকে শোবার ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেই, তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ গৃহবধুর নাম বাসন্তী হেমরম (২৫) । তার স্বামীর নাম রাজেশ মাডি। রবিবার থেকেই ওই আদিবাসী দম্পতির মধ্যে চরম গোলমাল চলছিল। এরপরই এদিন সকালে রাগের বসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ওই গৃহবধূ।
কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালে এক গৃহবধূ।












Leave a Reply