যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনায় মৃত ছাত্রের মামার বাড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এডভাইজার অনন্যা চক্রবর্তী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রানাঘাটে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনায় মৃত ছাত্রের মামার বাড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এডভাইজার অনন্যা চক্রবর্তী তিনি আজ সকাল ১১নাগাদ রানাঘাট থানায় প্রথমে আসেন সেখানে পুলিশের সঙ্গে আধঘন্টা কথাবার্তা বলে স্বপ্নদ্বীপের মামার বাড়িতে আসেন। সেখানে প্রথমে মায়ের সাথে কথা বলেন তাকে সান্তনা দেন। এরপর আলাদা ভাবে রুদ্ধদ্বারে কথা বলেন তার বাবার সাথে ও পরিবারের সাথে।
এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান , অনেকেরই হয়তো জানা নেই ওই ছাত্র নাবালক। তাই পক্সো আইন বলবৎ হতে চলেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রত্যেকেই সাবালক সেই কারণে কুড়ি বছর জেল এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তিনি বলেন, পরিবারের সূত্রে জানা গেছে মৃতদেহ দাহ করার আগে ঘি মাখানোর সময় তারা লক্ষ্য করেছেন, শরীরের একাধিক অংশে সিগারেটের ছ্যাকা রয়েছে। বিবস্ত্র হওয়ার কারণ হিসেবে যৌন নির্যাতন হতে পারে ওই নাবালকের সাথে।
আজ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় যাচ্ছেন সেখানে ভাইস চ্যান্সেলর না থাকার কারণে চ্যান্সারের কাছ থেকে
এবং পুলিশের কাছেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করবেন তারা, নিজেরাও স্বচক্ষে ঘুরে দেখবেন গোটা বিষয়টি। কোন রেজিস্টার্ড মেন্টেইন, হওয়া সিসি ক্যামেরা না থাকা, এবং বহিরাগতদের দাদাগিরি কি কারণে সে সমস্ত কিছুই খতিয়ে দেখবেন। তবে বিষয়টি হাল ছাড়বেন না তারা, সমাজের এই কু প্রথার বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে তারা আইনের কাছে সুপারিশ জানাবেন।
তবে সাংবাদিকদের সহ সকলের উদ্দেশ্যে তিনি অনুরোধ করে বলেন যেহেতু নাবালক তাই ওই ছাত্রের নাম উল্লেখ না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *