হরিশ্চন্দ্রপুর এবং মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দশটি প্রাথমিক বিদ্যালয় কে নিয়ে এই শিক্ষা উপকরণ বা টিচিং লার্নিং মেটেরিয়াস এক্সিবিশন অনুষ্ঠিত হলো রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- প্রাথমিকে পাটরত শিশুদের নিয়ে শিক্ষা উপকরণ সামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হলো হরিশ্চন্দ্রপুর চক্রে। এই অনুষ্ঠানে হরিশ্চন্দ্রপুর এবং মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দশটি প্রাথমিক বিদ্যালয় কে নিয়ে এই শিক্ষা উপকরণ বা টিচিং লার্নিং মেটেরিয়াস এক্সিবিশন অনুষ্ঠিত হলো রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর চক্রের বিদ্যালয়ের প্রদর্শক শর্মিলা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এই রিডিং ফেস্টিভালের সূচনা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। আর এই উৎসবের অঙ্গ হিসাবে আজ হরিশ্চন্দ্রপুর চক্রের এই উদ্যোগ বলে জানা গেছে।বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ জানান পটল উৎসবের অংশ হিসেবে এই শিক্ষা উপকরণ প্রদর্শনী আমরা আয়োজন করেছি। দুটি গ্রাম পঞ্চায়েতের ১০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা নিজেরাই কম খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে শিক্ষা উপকরণ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *