নিজস্ব সংবাদদাতা, মালদা,,চাঁচল:—-দীর্ঘ টানাপোড়নের শেষে কংগ্রেসের জয়ী পাচজন প্রার্থীর সমর্থন নিয়ে এককভাবে চাঁচলের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস।প্রধান পদে বহাল থাকলেন রেজাউল খাঁন।উপপ্রধান নির্বাচিত হলেন মুক্তি দাস।আজ ছিল কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন।
২০ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ৭ টি আসন,কংগ্রেস ৮ টি,সিপিআইএম ২ টি এবং বিজেপি ৩ টি।প্রধান ও উপ প্রধানের জন্য তিন দলই লড়াই করে যাচ্ছিল।ভোটাভুটিতে ২০ টি র মধ্যে ১২ টি ভোট পেয়ে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়।খবর বাইরে আসতেই বিজয় উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মী সমর্থকেরা।যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।











Leave a Reply