পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-“মানুষের দুয়ারে সরকার’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্পগুলির মধ্যে একটি স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। আগে মানুষকে বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে ঘুরতে হতো বিভিন্ন দপ্তরে দপ্তরে তবে দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়ে মানুষ এখন নিজেদের বাড়ির কাছেই সরকারি সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচি।সেই মর্মে রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের রায়ান উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। আজ এই মডেল দুয়ারী সরকার কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলী তা গুপ্ত, বর্ধমান এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিরূপ ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, পঞ্চায়েত সমিতির সদস্য মানস ভট্টাচার্য, রায়ান এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ।











Leave a Reply