পটাশপুর, পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হস্তশিল্প বাঁচাতে পটাশপুরে হচ্ছে তিন দিনব্যাপী ক্র্যাফট ডেমোন্সট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্র্যাম। হাতে-কলমে হস্তশিল্পের শিক্ষা দিতে ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। স্কুল পড়ুয়াদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে হস্তশিল্প কি। এই কর্মশালা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর পটাশপুর দু’নম্বর ব্লকের শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে। মঙ্গলবার যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো। উদ্বোধন উপলক্ষে এদিন একটি উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন কলকাতা হ্যান্ডিক্র্যাফট সার্ভিস সেন্টারে দায়িত্বপ্রাপ্তরা। আগামী দিনে হস্তশিল্পের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন অনুষ্ঠানের বক্তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার পড়ুয়াদের হাতে কলমে শেখাবে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য। বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ পেয়ে খুশি শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলের পড়ুয়ারাও। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা।
তিন দিনব্যাপী ক্র্যাফট ডেমোন্সট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্র্যাম।












Leave a Reply