নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ১৮ মাসের বেশি সময় ধরে কাজ করে গেলেও মিলছে না বেতন। বাধ্য হয়ে বুধবার সকালে কুপার্স পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন প্রায় 200 জন অস্থায়ী কর্মী। গত বছর সেপ্টেম্বর মাসে কুপার্স পুরসভা বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তখন থেকেই প্রশাসক হিসেবে পৌরসভার দায়িত্ব নেন রানাঘাটের মহকুমা শাসক। পৌরসভা বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে এই পৌরসভায় আর নির্বাচন হয়নি।ফলে পৌরবোর্ড না থাকার কারণে কার্যত পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের দাবি, মাসের পর মাস বিনা পারিশ্রমিকে তারা কাজ করে আসছেন। সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ ও রানাঘাটের মহকুমা শাসক, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বেতন মিলছে না। এদিন সকালে অস্থায়ী সাফাই কর্মীরা শহরের নোংরা,আবর্জনা গাড়িতে করে সরাসরি পৌরসভা দপ্তরের সামনে নিয়ে এসে বিক্ষোভে শামিল হন। তাদের দাবি, তারা তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। তাই মানুষের দৈনন্দিন পরিষেবায় কোনও ভাবে যাতে ব্যাহত না হয়- সেই জন্য বিনা পারিশ্রমিকেই এতদিন কাজ করে আসছেন। অথচ বিষয়টি সম্পর্কে প্রশাসন পুরোপুরিভাবে উদাসীন।
বুধবার সকালে কুপার্স পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন প্রায় 200 জন অস্থায়ী কর্মী।












Leave a Reply