আজ ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এর জন্মদিন। প্রতিভা দেবীসিংহ পাতিল ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার পর ভারতের ১২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি ভারতের রাজস্থান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯শে জুলাই, ২০০৭ তারিখে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন, ২০০৭ এ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরোঁ সিং শেখাওয়াত চেয়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করেন। ২০০৭ সালের ২৫ জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ভারতের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে থাকে নির্বাহী ক্ষমতা কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গঠনে রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আছে। ফলে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক পদ নয়। এছাড়া আরো বেশ কিছু ক্ষমতা হাতে থাকার কারণে দেশীয় উন্নয়নে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগও তার আছে। নির্বাচনে জিতে প্রতিভা তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, কাগুজে প্রেসিডেন্ট’ না হয়ে এই পদের সাংবিধানিক সমস্ত দায়িত্ব তিনি যোগ্যতাবলে পালন করবেন।

প্রতিভা পাতিল ১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের ছোট শহর জালগাঁওয়ে জন্ম গ্রহণ করেন। তিনি জলগাঁও ও মুম্বাইয়ে লেখাপড়া করেন। কলা ও আইন শাস্ত্রের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি জলগাঁওয়ে একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তিনি রাজস্থানি বংশভূত তরুণ দেবীসিংহ রনসিংহ শেখাওয়াতকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।
প্রতিভা পাটিলের পরিবারে শুধুমাত্র তিনিই রাজনীতির সাথে জড়িত। সামাজিক কাজ করতে গিয়ে তিনি কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। ১৯৬২ সালে তিনি প্রথম মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি রাজস্থান মন্ত্রীসভার সদস্য ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেস বিধানসভার নির্বাচনে হেরে গেলে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে আবার রাজ্য মন্ত্রীসভার সদস্য হন। ১৯৮৫ সালে উচ্চ রাজ্যসভার সদস্য ও ১৯৯১ সালে সাধারণ নির্বাচনে লোকসভার সদস্য নির্বাচিত হন।
ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ১৯ জুলাই ২০০৭-এ ভারতের ১২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিভা পাতিল ৬৩৮,১১৬ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভৈরন সিং শেখাওয়াতের বিরুদ্ধে জয়ী হয়েছেন যিনি ৩৩১,৩০৬ ভোট পেয়েছেন। এই ফলাফলে প্রতিভা পাতিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
নয়া দিল্লী ও মুম্বাইয়ে তিনি কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করেছেন। নিজ জন্মস্থান জলগাঁওয়ে তিনি একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এছাড়া সেখানে একটি চিনিকল ও মহিলাদের জন্য একটি সমবায় ব্যাংকও স্থাপন করেছেন।
।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।












Leave a Reply