নিজস্ব সংবাদদাতা, মালদা:—-ইউরোপীয় নবজাগরণ ও বাংলার নবজাগরণ কি এই বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়াও পুরাতন কলকাতা এবং আধুনিক কলকাতা এই বিষয়ের ওপরও আরও একটি বিশেষ আলোচনা একই সঙ্গে আলোচনা হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অরবিন্দ সভা কক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত চৌধুরী ও অধ্যাপিকা সুপ্রিয়া চৌধুরী। অধ্যাপক সুকান্ত চৌধুরী নবজাগরণের বিষয়ে আলোচনা করেন। অপরদিকে সুপ্রিয়া চৌধুরী আলোচনা করেন পুরনো কলকাতা এবং আধুনিক কলকাতা নিয়ে। এই দুই বিষয়ের আলোচনা ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই উপকারী হবে।
পুরাতন কলকাতা এবং আধুনিক কলকাতা এই বিষয়ের ওপরও আরও একটি বিশেষ আলোচনা।












Leave a Reply