পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ১লা জানুয়ারি আজকের দিনে ১৯৯৮সালে প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেস। সেই মর্মে আজকের এই প্রতিষ্ঠা দিবস রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাড়ম্বরে পালন করেন। সেই মতো বৈকুণ্ঠপুর ১ অঞ্চলের বাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ও জোতরাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি জোতরাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ও জোতরাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।












Leave a Reply