মালদহের চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত ২ দুষ্কৃতির নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – বড়দিনের সন্ধ্যায় মালদহের চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের।ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য।এবার গ্রেপ্তার ডাকাত দলের আরো দুই।ধৃত ২ দুষ্কৃতির নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ। জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা। গুলতন বিহারের কাটিহারের বাসিন্দা।ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতিকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ। ধৃতরা সক্রিয় ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *