আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যগে দিনটি পালিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও সংসদ তৃণমূল কংগ্রেসের আনন্দ মোহন বিশ্বাসের প্রয়াণ দিবসের দিন। আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি এই দিনটি পালন করলো। রাজনীতির রং না দেখে এই দিন নানা অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। তার প্রতি মাল্য দান করা হয়। মাল্য দান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বর্গীয় আনন্দ মোহন বিশ্বাসের পুত্র রাজ্য সভার সংসদ আবির রঞ্জন বিশ্বাস।শ্রদ্ধা নিবেদন ও মাল্য দান করেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর সহ বিশিষ্টজন। দুপুরে রুগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন আবির রঞ্জন বিশ্বাস সহ রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার সহ অনেকে। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *