নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদার চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে আবার মালদায় সোনার দোকানে ডাকাতি।এবার হবিবপুরের বুলবুলচণ্ডী তে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো। সোমবার গভীর রাতে বুলবুলচণ্ডী র অরুনা মার্কেট এর ঘটনা।
জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আট জনের ডাকাতদল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়।
আবার মালদায় সোনার দোকানে ডাকাতি।












Leave a Reply