বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার সূত্রাগড় বিশ্বাস বিশ্বাস পাড়া লেনের কীর্তনের মাঠ সংলগ্ন এলাকায়। পাঠক পিন্টু দেবনাথ এর দাবি, তিনি ভাগবত পাঠের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাকে। আজ বাড়িতে তিনি ঢুকে দেখেন তার ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে, পাশের ঘরেই রাখা ছিল পঞ্চাশ হাজার টাকার 10 টাকার কয়েন, এছাড়াও ঠাকুর ঘরে রাধা গোবিন্দের মূর্তি থেকে গহনা চুরি হয়ে যায়। তিনি জানান ভাগবত পাঠ করে যে অর্থ তিনি দক্ষিণা পান সেটাই জমিয়েছিলেন। চক্রান্ত করেই তার বাড়ি থেকে এইভাবে লুটপাট করে দুষ্কৃতীরা। তবে চুরির ঘটনা জানানো হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তও করে আসে। স্বাভাবিকভাবেই পাঠকের বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় অনেকটাই আতঙ্কে রয়েছে প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *