একটি সরকারি হোমের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দু’টি বুনো হাতি, হোমের গেট ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দেয় হোমের সবজি বাগান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার রাত দু’টো নাগাদ বুনো হাতির হামলায় আতঙ্ক ছড়ায় আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের কলেজপাড়া এলাকায়। একটি সরকারি হোমের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দু’টি বুনো হাতি, হোমের গেট ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে দেয় হোমের সবজি বাগান। এরপর ১৭ ডি জাতীয় সড়কে উঠে ভেঙে চুরমার করে দেয় রাস্তার ডিভাইডার। প্রত্যক্ষদর্শীরা জানান, যে এরপর ওই দুই বুনো হাতি জাতীয় সড়ক ধরে বাগান বাড়ির দিকে চলে যায়। কিন্তু দিনের আলো ফোটার পর আর ওই দুই বুনো হাতির দেখা মেলেনি। বনকর্তাদের অনুমান প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু’টি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়েছিল। যদিও বনদপ্তরের তরফে এলাকার মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *