উদ্ধার বিবাহিত এক নাবালিকা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের তৎপরতায় উদ্ধার বিবাহিত এক নাবালিকা। পরিবারে পুলিশ গিয়ে নাবালিকা সহ যুবককে উদ্ধার করে। ঘটনাটি এদিন নদীয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকার। সূত্রের খবর দিন কয়েক আগে নদীয়ার তেহট্ট থেকে ১৬ বছর বয়সি এক নাবালিকা ওই এলাকার যুবক বিক্রম দাসের বাড়িতে চলে আসে, এরপর নাবালিকার বিয়ে হয়ে যায়। শুক্রবার খবর পেতেই এলাকায় যায় পুলিশ এরপর পরিবারের ঠিকানা নিয়ে বাড়িতে গিয়ে হানা যায়। যদিও নাবালিকা পুলিশের প্রশ্নে সঠিক উত্তর দিতে না পারায় যুবক সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। যুবকের মা সুধা দাসের দাবি, মেয়ের পরিবার সবটাই মেনে নিয়েছিল তাই আমরাও মেয়েকে ঘরে তুলে নিয়েছিলাম। কিন্তু মেয়ের বয়স ১৬ বছর তাই পুলিশ হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে। তবে পুলিশ সূত্রে খবর ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ এর পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *