বকুলতলা ফীডার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে এদিন যোগ দিতে এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে বাধা প্রাপ্ত হয়ে ফিরে গেলেন নতুন প্রধান শিক্ষক কৌস্তব সরকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যের শহর নদীয়ার নবদ্বীপ শহরে জহরলাল নেহেরু রোডে বকুলতলা মোড়ে অবস্থিত বকুলতলা ফীডার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে এদিন যোগ দিতে এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে বাধা প্রাপ্ত হয়ে ফিরে গেলেন নতুন প্রধান শিক্ষক কৌস্তব সরকার। অভিভাবকদের দাবি, আগে গৌতম গড়াই নামে একজন শিক্ষক এই স্কুলে দায়িত্বে ছিলেন তিনি সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করতেন। সম্প্রতি ওই শিক্ষক প্রধান শিক্ষক হয়ে অন্য স্কুলে বদলি হয়েছেন। তাকেই আমরা এই বিদ্যালয় প্রধান শিক্ষক গ্রুপে দেখতে চাই। আগের ওই শিক্ষককে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না করা হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এ বিষয়ে ওই স্কুলের অভিভাবক এবং বাধাপ্রাপ্ত নতুন প্রধান শিক্ষক কি বললেন শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *