একাধিক ছাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যতদিন যাচ্ছে ততই বাড়ছে অসাধুচক্রর বৃদ্ধি। গত কয়েক মাসের মধ্যে একাধিক ছাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। গতকাল রাতে আরো একবার একই ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর ফটক পাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সাথে। অনন্যা বিদ্যান্তর অভিযোগ, গতকাল সন্ধ্যের পরপরই পড়াতে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা চলে যাওয়ার পরে হঠাৎই দুই যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে তার কাছে চলে আসে, এরপর তার হাত থেকেই মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ছাত্রীর অভিযোগ ওই যুবকেরা তাকে বেশ কিছুক্ষণ ধরেই ফলো করছিল কিন্তু ছাত্রী বুঝতে পারিনি তার সাথে ঘটতে চলেছে ছিনতাইয়ের ঘটনা। সাথে সাথেই পরিবারকে নিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অনন্যা। তবে এই ঘটনা শুধু অনন্যার সাথে ঘটেনি গত কয়েক মাসের মধ্যে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘটেছে একই ঘটনা। যদিও এই অসাধুচক্রর এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি। তাহলে কি প্রশাসনের ভূমিকাও নিরব, নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে অবাদে ঘুরে বেড়াচ্ছে অসাধু চক্রের দল। অন্যদিকে অনন্যার পরিবার খুবই দরিদ্র, একমাত্র মোবাইল ফোন দিয়ে সমস্ত প্রয়োজনীয় কাজ মেটাতো অনন্যা। এখন মোবাইল ফোন ছিনতাই হয়ে যাওয়ায় খুবই অস্বস্তিতে রয়েছে পরিবার এমনটা জানাচ্ছেন অনন্যার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *