নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদহের বৈষ্ণবনগরে আটক ভুয়ো ফুড সেফটি ইন্সপেক্টর। ধৃতর নাম গৌতম দত্ত। বাড়ি মুর্শিদাবাদের ভাকুরিয়া। আজ সকালে তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয়। সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশ এসে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সে ভুয়ো ইন্সপেক্টর এর পরিচয় দিয়েছে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ধৃতকে ৭দিনের পুলিশে হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানা পুলিশ।
বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয়, আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ।












Leave a Reply