মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলারা।রাজ্য বাজেটে লক্ষী ভান্ডারের বরাদ্দ টাকা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানের জন্য শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন। এলাকা পরিক্রমার পর একটি সভার আয়োজন করা হয় সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *