গোটা রাজ্যজুড়ে ই এই আইন অমান্য আন্দোলনের ডাক দেয় বামফ্রন্ট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষকের ফসলের ন্যায্য মূল্য, সারের কালোবাজারি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন নদীয়ার কৃষ্ণনগরে আইন অমান্য আন্দোলনে নামল বাম সমর্থন। গোটা রাজ্যজুড়ে ই এই আইন অমান্য আন্দোলনের ডাক দেয় বামফ্রন্ট। এদিন নদীয়া জেলা সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক দপ্তরের উদ্দেশ্যে একটি মিছিল বের করে তারা। একাধিক ব্যারিকেড এর মাধ্যমে বামেদের এই আইন অমান্য আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা করে। যদিও প্রথম ব্যারিকেট ভেঙে মিছিল জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পুলিশের তৈরি করা দ্বিতীয় ব্যারিকেটে পৌঁছাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তির পরে আহত হয় এক পুলিশ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *