নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ই ফেব্রুয়ারি:- সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও পুরো ধুম ধামের সহীত নিষ্ঠার সাথে বাঘ দেবীর আরাধনায় মাতলেন ভক্তরা। এদিন এক আলাদাই চিত্র ধরা পরল পুরাতন মালদার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট মহানন্দা হালদারপাড়া এলাকায় । বিবেকানন্দ স্মৃতি সংঘের এবারের থিম অযোধ্যার রাম মন্দির ।পূজোর বাজেট কয়েক হাজার টাকা হতে গেলেও পুজো উদ্যোক্তাদের মধ্যে এক আলাদাই উৎসাহ দেখা দিয়েছে তাদের চিন্তা ধারাই বিগত ২০ দিন ধরেই এই পুজো মন্ডপ তৈরি করতে সময় লেগেছে এবং এই পুজো মণ্ডপ দেখতেই সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা মিলেছে। পাশাপাশি সেলফি তোলার এক আলাদা উৎসাহ দেখা যায় ভক্তদের মধ্যে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবছরই নানান ধরনের কর্মসূচি করে থাকি এবং ১৯৯৬ সাল থেকে এই পুজো হয়ে আসছে পুজোর কটা দিন সরস্বতী পূজাকে কেন্দ্র করে আনন্দের মেতে উঠেন ভক্তরা।
এক আলাদা চিত্র ধরা পরল পুরাতন মালদার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট মহানন্দা হালদারপাড়া এলাকায় ।












Leave a Reply