নিজস্ব সংবাদদাতা, মালদা:– সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ। যা থেকে শুরু হয় বচসা। হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের একাংশের।মালদার হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শীর্ষি এলাকার ঘটনা । তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে পুলিশ এ ধরনের ঘটনা ঘটেছে। ১১ জন আহত হয়েছে। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
গ্রামবাসীদের পক্ষ থেকে হবিবপুর থানা ও জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকা সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরস্বতী পুজো হয়ে একটি জমিতে। স্থানীয় তৃণমূল কর্মী দেব মন্ডল দাবি করে ওই জমিটি তার। আর এই নিয়ে শুরু হয় বিবাদ। হবিবপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের।
পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সভাপতি উজ্জ্বল দত্ত।
বিজেপি রাজ্য জুড়ে মিথ্যা প্ররোচনা দিয়ে বেড়াচ্ছে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর।
পুজো করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিবাদ। যা












Leave a Reply