মহানন্দাপল্লী ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা মন্ডপের উদ্বোধন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ঝলঝলিয়ার মহানন্দাপল্লী ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা মন্ডপের উদ্বোধন। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে ক্লাবের ১৪তম বর্ষের সরস্বতী পূজার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পূজা উদ্বোধন উপলক্ষে এলাকার ক্ষুদে শিশুদের মধ্যে খাতা-কলম এবং দুস্থদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *