চাপড়া থানার হৃদয়পুরে বিএসএফ ক্যাম্পের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা বিএসএফ কর্মীর মেয়ের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার চাপড়া থানার হৃদয়পুরে বিএসএফ ক্যাম্পের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা বিএসএফ কর্মীর মেয়ের। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাপড়া গ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।মৃতের নাম অরোহি সিংহ হাজারী, বয়স ৭ বছর। মৃত শিশুর মা রিংকু সিংহ হাজারী 82 নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত। বিএসএফ ক্যাম্পের পাশে ঠাকুমার সাথে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার সময় চাপড়া দিক থেকে একটি বিএসএফের গাড়ি তাকে ধাক্কা মারে এবং ছিটকে পড়ে যায় রাস্তার পাশে। বাবা অমিতাভ সিংহ হাজারীর দাবি,বিএসএফের হেডকোয়ার্টার থেকে মদ্যপান অবস্থায় একটি দ্রুতগতি গাড়ি আমার বাচ্চাকে পিষে দিয়ে চলে যায়।চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *