নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার তেহট্টের ফের শুট আউট! দুষ্কৃতীদের গুলিতে জখম এক ব্যক্তি। সূত্রের খবর তেহট্টের দেবনাথপুর এর বাসিন্দা, গোপাল সরকার রাত আটটা নাগাদ নিজের জমিতে তিনি চাষ করতে গিয়েছিলেন। সেই সময় অতর্কিতে বেশ কয়েকজন দুষ্কৃতি তার ওপর হামলা চালায়। একটি গুলি আহত ওই ব্যক্তির ডান হাতে লাগে বলে স্থানীয় সূত্রে খবর। এরপর তড়িঘড়ি জখম ওই ব্যক্তিকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির অবনতি ঘটলে সেখান থেকে জখমই ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জখম ওই ব্যক্তির অভিযোগ, জমি বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল তার সঙ্গে। এরপরেই আজ অর্থাৎ শুক্রবার রাতে বেশ কিছু দুষ্কৃতীরা অতর্কিত তার ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি এও অভিযোগ করেন দুষ্কৃতীরা সিপিআইএমের আশ্রিত। যদিও এ বিষয় স্থানীয় সিপিআইএম নেতৃত্তের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুষ্কৃতীদের গুলিতে জখম এক ব্যক্তি।












Leave a Reply