ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পরপর তিনটি কাঠের দোকানে, ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল পরপর তিনটি কাঠের দোকান। ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় কয়েক লক্ষ টাকা। নতুন করে চাঞ্চল সৃষ্টি হলো নদীয়ার কৃষ্ণনগর রোড পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। জানা যায় গতকাল রাত্রি একটা নাগাদ হঠাৎই একটি কাঠের দোকানে আগুন লাগে, সেই আগুনের তীব্রতা ছড়িয়ে পাসের দুটি দোকানে লেগে যায় আগুন। আর তারপর দাও দাও করে জ্বলতে থাকে। এলাকাবাসী ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, এরপর ঘটনাস্থলে যায় ডোমকল বাহিনী। প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দোকানের মালিকেরা জানাচ্ছেন, তারা রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন, আগুন লাগার ঘটনা প্রতিবেশীরাই ফোন করে জানান। পুড়ে নষ্ট হয়ে গেছে কয়েক লক্ষ টাকার কাঠ, এছাড়াও বিভিন্ন ফার্নিচার সহ সবকিছুই ছারখার হয়ে গেছে। এখন সর্বস্বান্ত ওই কাঠের দোকানের মালিকেরা। তবে এর আগেও ওই এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছিল। আবার নতুন করে পরপর তিনটি কাঠের দোকানে আগুন লাগার ঘটনায় রীতিমতো কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *