নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরস্বতী ঠাকুর বিসর্জনের সময় দুষ্কৃতীদের তাণ্ডব। দুষ্কৃতীদের মারে আহত একাধিক। চলে ভাংচুর, ঠাকুরের অলংকার ছিনতাই। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিকপাড়া এলাকায়। জানাযায় গতকাল রাতে মানিকপাড়া রীতায়ন ক্লাব তাদের সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎ হামলা চালায়। ওই বারোয়ারির একাধিক সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার বৈদ্যুতিক আলো থেকে শুরু করে প্রতিমা ভাঙচুর করা হয়। ঠাকুরের গায়ের রাখা অলংকারও চুরি হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা পরিপ্রেক্ষিতে ওই বারোয়ারীর তরফে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এরই প্রতিবাদে প্রতিমাকে সামনে রেখে শনিবার বিসর্জন ঘাটে যাওয়ার আগে বিক্ষোভ প্রদর্শন করে ওই বারোয়ারির সদস্যরা।
সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎ হামলা চালায়।












Leave a Reply