নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে দুটি কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থনুকূল্যে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গারামপুর মুদ্দিনটোলা গ্রামে এলাকাবাসীদের দাবি মত একটি কমিউনিটি হল ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবলা ভগবতীপুর থেকে ডিএসকে মাদ্রাসা পর্যন্ত এলাকাবাসীদের বসার চেয়ারসহ সৌন্দর্যয়ানের শিলান্যাস করা হলো6 তাই ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে করা হলো। এদিন নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে দুটি কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।প্রতিমন্ত্রি সাবিনা ইয়াসমিন বলেন –মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থনুকূল্যে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুদ্দিনটোলা গ্রামে এলাকাবাসীদের দাবি মত একটি কমিউনিটি হল ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবলা ভগবতীপুর থেকে ডিএসকে মাদ্রাসা পর্যন্ত এলাকাবাসীদের বসার চেয়ারসহ সৌন্দর্যয়ানের শিলান্যাস করা হলো।আগামী দিনে আরো উন্নতভাবে সাজিয়ে তোলা হবে মোথাবাড়ি এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *