পাশাপাশি বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিং চালানোর সময় মিলন নগর এলাকায় একটি গাড়ী থেকে একটি 7 mm স্বয়ংক্রিয় পিস্তল ও একটি দেশী পিস্তল সহ 10 রাউন্ড গুলি উদ্ধার করে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অস্ত্র সহ পুলিসের হাতে গ্রেফতার রানাঘাট আদালতের দুই আইনজীবী, সহ এক আইনের ছাত্র একজন ল ক্লার্ক ও 1 জন কুখ্যাত সমাজবিরোধী। মঙ্গলবার ভোর রাতে মিলন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালি থানা এলাকার বাসিন্দা আসিস নামের এক কুখ্যাত সমাজবিরোধীকে খুনের উদ্যেশে জড়ো হয়েছে কিছু ব্যক্তি। আর এরই হাসখালি পুলিসের পেট্রোলিং ভ্যান বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিং চালানোর সময় মিলন নগর এলাকায় একটি গাড়ী থেকে একটি 7 mm স্বয়ংক্রিয় পিস্তল ও একটি দেশী পিস্তল সহ 10 রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় গাড়ীতে থাকা প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম নামের দুই আইনজীবী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিসের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে আশীষ নামের ওই সমাজবিরোধীকে খুনের উদ্যেশে এসেছিল ওই দুই আইনজীবী ও তার সহযোগীরা। মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় হাসখালি থানার পুলিশ। বিচারক 6দিনের pc দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *