বুধবার আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে এলাকায় শেখ শাহাজাহানের ফেস্টুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সন্দেশখালির আঁচ এবার আলিপুরদুয়ারে।বুধবার আলিপুরদুয়ার শহরের কলেজ হল্টে এলাকায় শেখ শাহাজাহানের ফেস্টুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। সেই ফেস্টুনে সুশীল নাগরিকবৃন্দের পক্ষে লেখা রয়েছে “স্বাধীনতা সংগ্রামী শেখ শাহাজাহান তোমাকে জানাই স্যালুট “এই ঘটনার রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। বিজেপি বলছে, শেখ শাহাজাহান যে অপরাধ মূলক কাজের সাথে লিপ্ত সেটা সকলের কাছেই পরিষ্কার। যারা ফেস্টুন লাগিয়েছে তাদের অবিলম্বে প্রশাসন ব্যাবস্থা গ্রহণ করুক। ” অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, আমি কোনো ফ্লেক্স দেখিনি। কে কোথায় উটকো ফেস্টুন লাগাবে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দেওয়ার সময় নেই।আমারা মানুষের পাশে এবং সাথে আছি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *