নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সীমান্তে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা বিএসএফের । নদীয়ার কৃষ্ণগঞ্জের বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মহিলাদের ফ্রি ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে অবিচল । বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে কাদিপুর বিএসএফ ক্যাম্পে মহিলাদের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে বিএসএফ । কাদিপুর বিএসএফ ক্যাম্পে 15 দিন হাতে কলমে বেকারির উপর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয় । বিএসএফের পক্ষ থেকে এই প্রশিক্ষণ টি সম্পূর্ণ ফ্রিতে করানো হয় । এই প্রশিক্ষণ শিবিরে কাদিপুর সহ হুদা দিগম্বরপুর থেকে মহিলারা এসে এই প্রশিক্ষণ নিতন। এই প্রশিক্ষণ শিবিরে মোট ২৫ জন মহিলা অংশ নেয় । এবং তারা বেকারির বিভিন্ন জিনিস সামগ্রী যেমন কেক, বিস্কুট পিজ্জা ,বার্গার সহ অন্যান্য জিনিস সামগ্রী তৈরি করবার প্রশিক্ষণ নেই মহিলারা । এই প্রশিক্ষণ নেবার পর ব্যবসা করবার জন্য আজ একটি স্টল তৈরি করা হয় । সেই স্থলের শুভ উদ্বোধন করা হলো আজ । শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার এবং তার সহধর্মিনী এবং ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সিও সুজিত কুমার । এই প্রশিক্ষণ শিবির আরো করা হবে বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা । এলাকার মহিলারা যথেষ্ট আগ্রহী এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও খুব খুশি । বিএসএফের এই মানবিক উদ্যোগে। বিএসএফ শুধুমাত্র যে সীমান্ত পাহারা দেয় সেটা কিন্তু নয় তারা বিভিন্ন সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপন করছেন । বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের যথেষ্ট ভূমিকা রয়েছে এই প্রশিক্ষণ শিবির করবার জন্য। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বিএসএফকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন । স্থানীয় বাসিন্দারা বিএসএফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে । এদিন বিএসএফের আধিকারিকদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। কাদিপুরসহ আশপাশের সাধারণ স্থানীয় মানুষ রা যথেষ্ট খুশি বিএসএফের এই অভিনব উদ্যোগে ।
কৃষ্ণগঞ্জের বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মহিলাদের ফ্রি ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে অবিচল ।












Leave a Reply