নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে এক মহিলাকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে এক মহিলাকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলার নাম শিবানী বর্মন। গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দাস। অভিযুক্তের বাড়ি কল্যাণী মাঝেরচর এলাকায়।
শিবানীর অভিযোগ, রাজেশ তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। এদিন সকালে শিবানীকে ডাকে রাজেশ। শিবানী রাজেশের সঙ্গে দেখা করতে গেলে সেখানেই ধারালো অস্ত্র দিয়ে শিবানীকে এলোপাথাড়ি কোপ মারে রাজেশ। এমনটাই অভিযোগ শিবানীর।
এরপর গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *