মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির বৃহস্পতিবার সাত সকালে।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদার পুখুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে। অন্যদিকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পাতানু শেখ(৭০)। মাদিয়া ঘাট এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই বৃদ্ধ ব্যক্তির। ঘাতক ট্রাকটি মালদা শহরের দিক থেকে নাদিয়া ঘাট হয়ে রতুয়ার দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাককে ধরে ফেলে। পাশাপাশি দেহ উদ্ধার করে হেফাজতে নেই পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *