এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে মত বিনিময়ের সভার আয়োজন ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডলের উদ্যোগে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এদিন এই সবার আয়োজন করা হয় নদীয়ার বগুলা ডাকবাংলো গুরুচাঁদ ভবনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক। এদিনের এই সভার মূল আলোচ্য বিষয় ছিল এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত বিনিময়। এই সভায় উপস্থিত বক্তা তাদের নিজেদের এলাকার সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরেন। শুধু বগুলা এলাকা নিয়ে নয়, এই সভায় বগুলা সহ পার্শ্ববর্তী এলাকা যেমন কৃষ্ণগঞ্জ, ময়ূরহাট, রানাঘাট নবদ্দীপ, শান্তিপুর থেকে বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ, ডাক্তার বাবু, বিদ্যজন ও সাধারণ মানুষ এর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে উপস্থিত ব্যক্তি ও ডাক্তার অতীন্দ্র নাথ মন্ডল ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *