বর্ধমান কার্জন গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্ণায় সামিল হন বিজেপি।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-সন্দেশ খালিতে শান্তি ফেরাতে ও সেখ সাহাজাহান কে গ্ৰেফতারের দাবীতে শনিবার বিকেলে থেকে লাগাতার ধর্ণায় সামিল হলেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা কমিটির যুব মোর্চা ও মহিলা মোর্চা। এদিন বর্ধমান কার্জন গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্ণায় সামিল হন বিজেপি।

বিজেপি কর্মীদের দাবী সন্দেশখালি এখন উত্তপ্ত। পুলিশ ইচ্ছাকৃত ভাবে সেখ সাহাজাহান কে গ্ৰেফতার করছেনা।এই ঘটনার মধ্যেই গত কাল
এক মহিলার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চাপিয়ে দেওয়ার অভিযোগো সামনে এনেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি কর্মীরা বলেন এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষা রত এক ছাত্রকে পুলিশ গ্ৰেফতার করেছে।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা লাগাতার বিক্ষোভ সমাবেশ সামিল হলেন। বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা দাবী যতক্ষণ পর্যন্ত সেখ সাহাজাহান গ্ৰেফতার হচ্ছেন না এবং সন্দেশখালি শান্তি ফিরছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *